এক কাপ চা এ ব্যালকনি তে দাড়িয়ে, ভোরের সূর্য তুই কত সুন্দর হতে পারতিস, আমি নিশ্চুপ, ভাঙা নলকূপ, কলমের ছোয়া তা অস্থির, এড্রেনালীন তুই কিসের পরশে, মনের চোরা পথ গুলি খুল লি।
Monday, July 3, 2017
অন্ধকার আমার ছায়া সঙ্গী হোক ,
নিশুত রাত্রে, নিস্তব্দ বেদনায় ,
মন চায়, এই ছাই সার কঙ্কাল থেকে মুক্ত হতে,
কাম বাসনা অট্টহাসে, এই শরীর পরে দীর্ঘশ্বাস ফেলে
Saturday, July 1, 2017
আজ শুধু প্রতীক্ষা , মরুদ্যানে একফোঁটা | তিতিক্ষায় ভরা এই জীবন, নীরবতার আশ্রয় | ভালোবাসা নামক বন্ধনটা, শরীরের আস্ফালনে ক্রন্দনরত জীব ভাষা লুপ্ত চোখের দৃষ্টি ঝাপসা | আজ আবার বৃষ্টি নামবে,জীর্ণতা আজ সবুজ রং পাবে |
পারাপার
রুদ্র
হাজার ঝড়ের দাপটে কুলহীন নৌকা ভাসছে আজও কোন কিনারায় তার নোঙ্গর বাধা, কালের অতল অন্ধকারে দূরে দেখা যায় তার নিঃশব্দ পদধনী|
রাখা আছে আমাদের তরে সুন্দর এক ধরণী দুর্যোগ রাতে বেরিয়ে পর, ওই যে দেখো হাতছানি , কাল নতুন সূর্যে যে ভোর হবে, সেটাই বাস্তব, বাকিটা কাল্পনিক |